প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫৩ পিএম
          --- ২ মাস আগে
Ad

কুড়িগ্রামে জামায়াতে ইসলামী জোটের চারটি আসনে শক্তিশালী জয়

অ- অ+
কুড়িগ্রামে জামায়াতে ইসলামী জোটের চারটি আসনে শক্তিশালী জয়
কুড়িগ্রামের চারটি আসনে জামায়াতে ইসলামী জোটের শক্তিশালী বিজয়, রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করলো।
Ad

katha24 I কুড়িগ্রাম প্রতিনিধি, : ১৪.০২.২০২৬ 



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চারটি আসনেই জয় পেয়েছে ১১–দলীয় জামায়াতে ইসলামী জোট। বৃহস্পতিবার রাতে সব কেন্দ্রের ভোট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী ও একটিতে জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিজয়ী হয়েছে।


জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, কেন্দ্রের ভোটের সঙ্গে প্রথমবার চালু হওয়া পোস্টাল ব্যালটের ভোট যুক্ত করে ফলাফল প্রস্তুত করা হয়েছে। কর্মকর্তারা বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং কোথাও বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। ফল ঘোষণার পর বিভিন্ন স্থানে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ–উচ্ছ্বাস দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


কুড়িগ্রাম–১ (নাগেশ্বরী, ভূরুঙ্গামারী) আসনে ২৩১টি ভোটকেন্দ্রে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন। বেসরকারি ফল অনুযায়ী, জামায়াতে ইসলামী প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৯০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুর রহমান রানা (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ২৫ ভোট। এ আসনে ভোটের হার ৬৪ দশমিক ৪৩ শতাংশ।


কুড়িগ্রাম–২ (সদর, রাজারহাট, ফুলবাড়ী) এ আসনে ২০৫টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ৬ লাখ ৪ হাজার ৭৩৬। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আতিকুর রহমান মোজাহিদ (শাপলা কলি) পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৫২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৪০৫ ভোট। ভোটের হার ৬৬ দশমিক ৭৪ শতাংশ।


কুড়িগ্রাম–৩ (উলিপুর) এই আসনে ১৪০টি ভোটকেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৬৮ হাজার ৪৭০ জন। জামায়াতে ইসলামী প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৩০ ভোট। বিএনপির তাসভীর উল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৭৯ হাজার ৩৫২ ভোট। এ আসনে ভোটের হার ৬১ দশমিক ৮৬ শতাংশ।


কুড়িগ্রাম–৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) এ আসনে ১৩০টি ভোটকেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৬২ হাজার ৭৫৩ জন। জামায়াতে ইসলামী প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আজিজুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ৮৪ হাজার ৪২৩ ভোট। এ আসনে ভোটের হার ৬২ দশমিক ৩৪ শতাংশ।


কুড়িগ্রাম–৪ আসনের বিজয়ী প্রার্থী মোস্তাফিজুর রহমান মুঠোফোনে  বলেন, 'জনগণ উন্নয়ন ও নীতির পক্ষে ভোট দিয়ে তাদের রায় দিয়েছেন। এখন আমি সবার প্রতিনিধি হয়ে সেবা করতে চাই। দল–মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব।'


মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert